যুদ্ধাপরাধীদের দল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকেও যুদ্ধাপরাধীদের দল বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায় বিএনপি নেতৃত্বের ওপরেও বর্তায়। কারণ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় হওয়ার পর দলটি তাঁকে বহিষ্কার করেনি। বিচার-প্রক্রিয়াকে রাজনৈতিক হয়রানিমূলক বলেছে। ফলে বিএনপি দায় এড়াতে পারে না।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন। হরতালের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আদালত জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল হিসেবে রাজনীতিতে নিষিদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।