যুব মহিলা লীগের নেতৃত্ব নাজমা ও অপুর হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে নাজমা আকতার ও অপু উকিলই থাকছেন। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে নেতাদের নাম ঘোষণা করা হয়। পরে আওয়ামী লীগের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ১৩ বছর পর যুব মহিলা লীগের সম্মেলন হয়েছে। নাজমা আকতার ও অপু উকিল আগেও এই পদে ছিলেন।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবিনা আক্তার ও তাহেরা খাতুন। আর মহানগর দক্ষিণের শীর্ষ দুই পদ পেয়েছেন ফরিদা ইয়াসমিন ও নিলুফার ইয়াসমিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতাদের নাম ঘোষণা করেন।