যুব মৈত্রীর কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শোষণ বঞ্চনা বেকারত্বের বৃত্ত ভাঙ্গো, যুব অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হও’ এই স্লোগানে গতকাল বুধবার নড়াইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা যুব মৈত্রীর কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাহামুদ হাসান সাইফল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস। বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, বাংলাদেশের যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা আলমগীর, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক পারভেজ আলম প্রমুখ। নড়াইল প্রতিনিধি