যুবদলের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা যুবদলের এক সভায় গত বৃহস্পতিবার বাগমারা উপজেলা যুবদলের নতুন কমিটি গঠিত হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা জামিলুর রহমান, শাহিন রেজা, শামিম হোসেন প্রমুখ। রাতে নতুন কমিটি গঠনসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকার কার্যালয়গুলোতে পাঠানো হয়। শামিম হোসেনকে সভাপতি, শাহিন রেজাকে সাধারণ সম্পাদক ও আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।