যুবদলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীর আলমকে সভাপতি ও শাহ আলম সরকারকে সাধারণ সম্পাদক করে কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহসাধারণ সম্পাদক সেলিম হাজারী ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সরকারের উপস্থিতিতে গতকাল শুক্রবার বিকেলে দাউদকান্দির গৌরীপুরের একটি মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও দপ্তর সম্পাদক মো. আলী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।