যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পুলিশি বাধার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলা যুবদলের উদ্যোগে শহরের পৌর বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বড়বাজারের দিকে যাওয়ার পথে কালীবাড়ি মোড়ে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় সেখান থেকে দলীয় কার্যালয়ে ফিরে কার্যালয়ের সামনে তারা আলোচনা সভা করে।
সভায় সদর উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল নোমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।