যুবদলের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ​কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণেরও কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার মধ্য রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন কমিটির অনুমোদন দেন। 

যুবদলের কেন্দ্রীয় পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
নতুন এ কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতি হয়েছেন মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
এই আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।
যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন । এই কমিটিও পাঁচ সদস্যের। এতে জ্যেষ্ঠ সহ সভাপতি হয়েছেন মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফউদ্দিন জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল।
যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি হয়েছে সাত সদস্যবিশিষ্ট। সভাপতি হয়েছেন রফিকুল আলম মজনু এবং সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীন। জ্যেষ্ঠ সহ সভাপতি শরিফ হোসেন। তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইদ হাসান মিন্টু, আর.টি. মামুন ও আনন্দ শাহ। এ কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান শাহীন।
মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য পেশ করবে।