যুবমৈত্রীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেকারত্ব দূর কর, মাদকমুক্ত দেশ গড়’ শিরোনামে রংপুরে গতকাল বুধবার বাংলাদেশ যুবমৈত্রী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টাউন হল চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিজয় কুমার মোহন্তের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী মাজিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক মোতাসিন বিল্লাহ ও রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন চৌধুরী।