প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ এক যুগ পর গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছে। সম্মেলনে মাজেদুর রহমানকে সভাপতি, আলী আসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক ও সমরজিৎ সিংহকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন উপলক্ষে উপজেলা শহরে গতকাল বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম। পরে সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাংসদ মো. দবিরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম প্রমুখ।