যুবলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর গত বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়ন যুবলীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। আক্তারুজ্জামান মিঠু কমিটির সভাপতি ও আবদুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাহাপুর গড়গড়ি বটতলা মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি আবদুস সালাম খান ও সাধারণ সম্পাদক শফি বিশ্বাস। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের পর ওই ইউনিয়নে যুবলীগের আর কোনো কমিটি হয়নি।