যুবলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন যুবলীগের সম্মেলন হয়েছে। সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সভাপতি ও মেজবুল হোসেন সম্পাদক নির্বাচিত হন। পাকশী রেলওয়ে হাশেম আলী মিলনায়তনে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম খান। প্রধান অতিথি ছিলেন উপেজলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস।