যুবলীগের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে চিকাশী ইউনিয়ন যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে রাসেল মণ্ডলকে সভাপতি, সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর প্রায় এক বছর আগে জিলানি হোসেনকে আহ্বায়ক ও শাহাদত হোসেনকে যুগ্ম আহ্বায়ক করেকমিটি গঠন করা হয়েছিল। ১১ ডিসেম্বর ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।