প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১০ মাস পর রাজশাহীর বাগমারা উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। গত ১ নভেম্বর যুবলীগের বাগমারা উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হিসেবে আল মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল জলিলের নাম ঘোষণা করা হয়। কমিটির দুই সাংগঠনিক সম্পাদক হলেন সাজেদুল ইসলাম ও সাইদুর রহমান। জেলা কমিটির সভাপতি আবু সালেহ ও সম্পাদক আসাদুজ্জামান ৫১ সদস্যের ওই কমিটির নাম ঘোষণা করেন।