যুবলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছর পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সুমন সরকার নির্বাচিত হয়েছেন। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান। উপজেলা যুবলীগের বিদায়ী কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ছয়টি ওয়ার্ড, একটি পৌরসভা ও উপজেলা কমিটির ১২৭ জন ভোটার সম্মেলনে ভোট দেন।