প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগেরও বেশি সময় পরে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিনের গত রোববার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনিসুর রহমান আনিসকে সভাপতি, সাবেক আরেক সভাপতি সৈয়দ মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা যুবলীগের কমিটি এবং পৌর কাউন্সিলর আতিকুর রহমানকে সভাপতি ও কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. আল-আমিন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।