প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। গত বুধবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক খায়রুল হুদা এ কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায়, সীতেশ তালুকদার, আমিনুর রশিদ, কল্লোল তালুকদার, আজাদুল ইসলাম প্রমুখ।