যুবলীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব কমিটি গঠন করা হয়।
গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্যবিশিষ্ট সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা। নতুন কমিটিতে সাহাব উদ্দিনকে আহ্বায়ক এবং এহসান আহমদ ও মহিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা যুবলীগের কমিটিতে এমরান হোসেনকে আহ্বায়ক এবং সৈকত মাহমুদ ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পৌর কমিটিতে মামুনুর রশিদকে আহ্বায়ক এবং সাখাওয়াত হোসেন ও মেহেদী হাছান ফয়সালকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গত রোববার রাতে এ কমিটি অনুমোদন করেন। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।