যুবলীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের সুনামগঞ্জ পৌরসভা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের আহ্বায়ক এবং সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা। নতুন কমিটিতে সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিল আবাবিল নূরকে আহ্বায়ক এবং দীপ্ত তালুকদার ও দেবাশীষ দাসকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।