যুবলীগের কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা যুবলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল শনিবার শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সেখানে যুবলীগ নেতা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কেন্দ্র ঘোষিত সাতক্ষীরা জেলা যুবলীগের পকেট কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সদস্য শাহ আনারুল, খন্দকার আরিফ হাসান, কাজী আক্তার হোসেন।