যুবলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে চিকাশি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি অবৈধভাবে বিলুপ্ত ঘোষণা করার অভিযোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চিকাশি ইউনিয়ন যুবলীগ সূত্র জানায়, সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ ডিসেম্বর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চিকাশি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এতে চিকাশি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় চিকাশি আন্ত-ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাত দিনের কমিটি বিলুপ্তির ঘোষণা প্রত্যাহার করা না হলে জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।