যুবলীগের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করা হয়েছে। উপজেলা যুবলীগের সম্মেলন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবদুল বারেক, সদস্য নূর নবী হাসান, তৈমুর আলম, এনামুল হক, তরিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। এটি ধরমপাশা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।