যুবলীগের মহড়ায় যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার মোটরসাইকেল শোভাযাত্রার নামে চার শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। এতে রামগঞ্জ-হাজীগঞ্জ ও বাইপাস সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে যুবলীগের নেতা-কর্মীরা রামগঞ্জ চৌরাস্তায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন চার শতাধিক মোটরসাইকেল নিয়ে একযোগে মহড়া শুরু করেন। এ সময় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে এমরান হোসেন বলেন, গ্রেনেড হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রামগঞ্জের যুবলীগের নেতা-কর্মীদের কালো ব্যাজ থাকবে।