যুবলীগের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির কর্মী সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান সমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিদ্যুৎ চন্দ্র পাল ও কুন্তল সরকার প্রমুখ।