যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার গাইবান্ধা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরে পৃথক দুটি মিছিল বের হয়। ২০০৪ সালে জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। গত ৩১ ডিসেম্বর গাইবান্ধা পৌরসভা নির্বাচনে জেলা যুবলীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মেয়র নির্বাচিত হন। পরে তিনি শহর আওয়ামী লীগের সভাপতি হন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলামও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ফলে জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের পদ শূন্য হওয়ায় সম্মেলনকে ঘিরে প্রচারণা আরও জমে উঠেছে।