প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আমতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুল্লাহ আফজল। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান। সম্মেলনে সেলিম আহমদকে সভাপতি ও মশাহিদ আলীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়।