প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার সন্ধ্যায় কামালপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুল্লা আফজল। সম্মেলনে সভাপতিত্ব করেন কামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ আনকার আলী। যুবলীগের নেতা শাহিনুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জেলা যুবলীগ সূত্রে জানা গেছে।