যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এ অনুষ্ঠানকে ঘিরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালের ২৬ জুলাই সম্মেলন হয়। এতে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামকে সভাপতি ও মাহবুবুল আম্বিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে মাহবুবুল বিদেশে চলে যাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদিরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আজ বেলা একটায় বড়লেখা পৌর শহরের আহমদ ম্যানসনের সামনে সম্মেলনের আয়োজন করা হয়েছে।