যুবলীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌর যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. দুলাল আহমেদকে আহ্বায়ক এবং দেলোয়ার হোসেন, রেজাউল করিম বিদ্যুৎ ও আসিফ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পৌরসভার ভাতারিয়া এলাকায় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান। বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা প্রমুখ।