যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার তাজুল ইসলাম আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।