প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ বছর পর নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান এর উদ্বোধন করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জাহিদুল ইসলামকে সভাপতি ও নূরুল আমিন খান পাঠানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য অনুপ সরকার, রিপন রায় প্রমুখ।