প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। যুবলীগ নেতা টি এম শাহিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সাংসদ মরহুম ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হাসান তালুকদার প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে আবদুল বারিককে সভাপতি ও নবীর উদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।