প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদি আলমাজি, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, জেলা যুবলীগের সভাপতি মাঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবদুল হাকিম, উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।