প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত রোববার বিকেলে গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্লা। আবুল কালাম আজাদ জানান, প্রায় এক যুগ পর সম্মেলনের আয়োজন করা হলেও অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী উপস্থিত থাকতে না পারায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।