প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোডে অবস্থিত ফারিস্তা পার্কে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান।