প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুরে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার প্রমুখ। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে মনিরুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক পদে লিখন সরকার জয়ী হন।