যুবলীগের ৯ ও ১০ ওয়ার্ডে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ১০ নম্বরে ওয়ার্ডের সভাপতি মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত আহসান নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সকালে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে তাঁদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি এখন খই ভাজার দল, নেই কাজ তো খই ভাজ। জনগণের আশা পূরণের পরিবর্তে বিএনপি নন ইস্যু, মৃত্যু ইস্যু, বানানো ইস্যু,
কল্পিত ইস্যু, স্বপ্নে পাওয়া ইস্যু, কষ্টকল্পিত ইস্যু নিয়ে নিজেরাই ঘর্মাক্ত হচ্ছে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন সাংসদ আসলামুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহসভাপতি জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক তাজভীরুল হক প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খাঁন।