যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাস থেকে জাতি মুক্তি চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিয়াম সাধনার মাসেও মানুষ শান্তিতে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা শান্তিমতো ব্যবসা করতে পারছেন না। বিশেষ করে ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির অভয়ারণ্যে পরিণত করেছে। জাতি এ থেকে মুক্তি চায়।
গতকাল শনিবার রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী থানা জাপা আয়োজিত ইফতার অনুষ্ঠান ও কর্মী সমাবেশে জিয়াউদ্দিন এসব কথা বলেন। তিনি দাবি করেন, জাতীয় পার্টিই পারে ক্ষমতাসীন দলের সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দেশের মানুষকে মুক্ত করতে।
সভাপতির বক্তব্যে ঢাকা-৪ আসনের জাপার সাংসদ সৈয়দ আবু হোসেন বলেন, ‘দেশের মানুষের কাছে শুধু ভোটের দিন গণতন্ত্র ধরা দেয়। আর ৩৬৪ দিন থাকেÿক্ষমতাসীনদের গণতন্ত্র। আমরা মাত্র এক দিনের গণতন্ত্র নয়, ৩৬৫ দিনের গণতন্ত্র চাই।’