যেকোনো মূল্যে আল-কায়েদা প্রতিরোধ: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, আল-কায়েদা এ দেশের মৌলবাদী ধর্মীয় সংগঠনগুলো, বিশেষ করে যারা যুদ্ধাপরাধী এবং বিভিন্ন সময় ঘাতক হিসেবে চিহ্নিত, তাদের মাধ্যমেই বিস্তার করতে পারে। তবে যেকোনো মূল্যে আল-কায়েদাকে প্রতিরোধ ও প্রতিহত করা হবে।
গতকাল শুক্রবার কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে হানিফ এসব কথা বলেন।