যেটুকু অর্জন, তার অনেক কিছু হারিয়ে ফেলছি: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে স্বাধীনতা ও মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তি আজও পাওয়া যায়নি’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের। তিনি বলেছেন, ‘যে দলটি সব সময় মানুষের অধিকার ও স্বাধীনতাসংগ্রামের কথা বলত এবং যে দলের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু, সে দলটি আজ ক্ষমতায়। অথচ আজ আমরা কী দেখতে পাচ্ছি? বরং যেটুকু অর্জিত হয়েছিল, তা থেকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি।’
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর কাওলা বাজারে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।