যৌথসভা ডেকেছেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক-সদস্যসচিবদের যৌথসভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের ​সভানেত্রী শেখ হাসিনা। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঠনতন্ত্র উপকমিটির সভা: সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপকমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। গঠনতন্ত্র উপকমিটির সদস্যসচিব আফজাল হোসেন উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা: ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।