প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মিলনায়তনে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও সদর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সাব্বিরুল হক তালুকদার শামীমের নেতৃত্বে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছুরাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ।