রংপুরে বিএনপিকে সভা করতে দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও দিনাজপুরে গতকাল শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। তবে রংপুরে বিএনপিকে পুলিশ জনসভা করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রংপুর নগরের পায়রা চত্বরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। এ সময় ব্যানার ও মাইক খুলে ফেলে বিএনপিকে পুলিশ জনসভা করতে দেয়নি। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এই জনসভার আয়োজন করে। জেলা যুবদলের সভাপতি রইস আহম্মেদ অভিযোগ করেন, নগরের পায়রা চত্বরে জনসভার জন্য ব্যানার ও মাইক লাগানো হয়েছিল। জনসভা শুরুর আগে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসব খুলে ফেলে। নির্ধারিত স্থানে জনসভা করতে না পেরে পরে নগরের সেন্ট্রাল রোডের একটি স্থানে কর্মিসভা করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।
রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, জনসভার জন্য কোনো অনুমতি ছিল না।
গতকাল গাইবান্ধা জেলা বিএনপি শহরে শোকর্যাালি বের করে। পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনজীবী মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।