প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল রোববার আরও ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ে রইলেন তিনজন। তাঁরা হলেন আবদুল আলিম, মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী ও মো. সেলিম। ২১ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য রয়েছে। গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।