রওশন এরশাদ আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন এরশাদ
ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

রওশন এরশাদের ছেলে রাহ্গীর আল মাহি (সাদ এরশাদ) প্রথম আলোকে বলেন, ‘আম্মু গত পরশু (শনিবার) নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যান। সেখানে শরীর খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আইসিইউতে আছেন।’

সাদ এরশাদ জানান, তাঁর মায়ের করোনা না থাকলেও তাঁর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাঁর ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।