রওশন এরশাদ ও জি এম কাদেরকে ঈদকার্ড পাঠালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ মঙ্গলবার বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জি এম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধীদলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু আজ দুপুরে জি এম কাদের এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঁইয়ার কাছে কার্ডগুলো হস্তান্তর করেছেন।