রওশন ও খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল রোববার পৃথক ঈদকার্ড পাঠিয়ে এই শুভেচ্ছা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন গতকাল বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবনে গিয়ে তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসিহর কাছে ঈদকার্ড হস্তান্তর করেন। অন্যদিকে শেখ আক্তার হোসেন গতকাল বিকেল চারটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদকার্ডটি বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান বিশ্বাসের কাছে বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানান।