রওশনকে পাশে পেয়ে এরশাদের হৃদয় আনন্দে ভরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর গত রোববার মে দিবসে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মসূচিতে একই মঞ্চে পাশাপাশি বসেছেন এরশাদ, রওশন ও জি এম কাদের।
স্ত্রী রওশনের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। কালো মেঘ কেটে গেছে। সূর্যোদয় হয়ে গেছে। আমার হৃদয় আজ কানায় কানায় পরিপূর্ণ, আনন্দে ভরপুর। এই আনন্দ প্রকাশের ভাষা নেই।’
দলের ‘ঐক্যে’ খুশি হলেও দেশের অবস্থা ভালো নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি চলমান ‘বালা-মুসিবত’ থেকে উদ্ধারে সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসার আহ্বান জানান।