রওশনের সঙ্গে কেরির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন, যুক্তরাষ্ট্র এ দেশে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে উন্নয়নে অন্যতম অংশীদার হতে পারে।

আজ সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের উদ্যোগে রাজধানীর এডওয়ার্ড এফ কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদ এ কথা বলেন। বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা বলেছেন যে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আর নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী। এ শিল্পে যুক্তরাষ্ট্র সব ধরনের সুবিধা বৃদ্ধি করে নারীকে আরও স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।