রবিউলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির কালো পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির গুইমারা ইউনিয়ন ছাত্রদল নেতা রবিউল আওয়ালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল কালো পতাকা উত্তোলন ও প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপি। খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

খাগড়াছড়ির গুইমারা সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল আওয়ালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছে বিএনপি। পূর্বঘোষিত তিন দিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার এ কালো পতাকা উত্তোলন করা হয়।

গতকাল সকালে খাগড়াছড়ি বাজারের দলীয় কার্যালয় ও কলাবাগানের অস্থায়ী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

গত মঙ্গলবার দুপরে গুইমারার সিন্দুকছড়ির তৈকর্মাপাড়ার পাহাড়ের নিচে একটি ধানখেত থেকে রবিউল আওয়ালের লাশ উদ্ধার হয়।