রহমতুল্লাহ সভাপতি, তারিকুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমতুল্লাহ পলাশকে সভাপতি ও তারিকুল হাসানকে সাধারণ সম্পাদক করে বিএনপির সাতক্ষীরা জেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আবদুল আলিম, কামরুল ইসলাম, আবদুর রউফ, হোসনে আরা মমতাজ, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল মুজিদ, মোদাচ্ছেরুল হুদা, বরুণ কুমার বিশ্বাস, তোজাম্মেল হোসেন, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, রফিকুল আলম, বজলুর রহমান ও আবদুল ছামাদ; যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ ও আবু জাহিদ; সাংগঠনিক সম্পাদক মো. শের আলী ও মোশারফ হোসেন; সদস্য হাবিবুল ইসলাম, কাজী আলাউদ্দিন, শহীদুল আলম, এম এ জলিল ও সৈয়দ ইফতেখার আলী।
দলের নেতা-কর্মীরা জানান, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির কর্মিসভায় হামলা হয়। এতে খুন হন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা থেকে সাতক্ষীরা জেলা কমিটি বাতিল ঘোষণা করা হয়।